ফয়েজ আলী মেমোরিয়াল কিন্ডারগার্টেন বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়। কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মিসেস তাহেরা বেগমের সভাপতিত্বে আজীবন দাতা সদস্য আহমেদ উল আলম চৌধুরী রাসেল প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানের সভাপতি ক্রীড়া পতাকা, প্রধান অতিথি ও উদ্বোধক জাতীয় পতাকা উত্তোলন করেন। স্কাউট শিক্ষিকা বদরুন নাহার ও কহিনুর খানমের নেতৃত্বে বিদ্যালয়ের স্কাউট শিক্ষার্থীরা মার্চ পাষ্টের মাধ্যমে অতিথিবৃন্দকে অভিবাদন জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাট্টলী নরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. আসলাম ও শিক্ষক মোহাম্মদ মকছুদুল করিম, সিনিয়র শিক্ষক, সৈয়দ মামুনুল ইসলাম, মীর এরশাদুল হক, মিসেস লুৎফুন নেছা, মিসেস হীরা দে। উপস্থিত ছিলেন ফয়েজ আলী মেমোরিয়াল কিন্ডারগার্টেনের উপাধ্যক্ষ মিসেস রুবী আক্তার। বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাধীনতা ও একুশ হাউস এই দুটি হাউজে বিভক্ত হয়ে ৩০ টি ইভেন্টের খেলাধুলায় অংশগ্রহণ করে। মাঠে খেলা পরিচালনা করেন ক্রীড়া আহ্বায়ক রোকসানা আক্তার, সাস্কৃতিক আহবায়ক ফরিদা বেগম ও বিদ্যালয়ে অন্যান্য শিক্ষক মন্ডলী। হাউজের দায়িত্ব পালন করেন একুশ হাউজ– রোজী সুলতানা, ফিরোজা খানম, স্বাধীনতা হাউজ– নাহিদ পারভীন, হাসিনা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন মিসেস বদরুন নাহার, শ্রিপা সেন গুপ্ত। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।












