জীববৈচিত্রময় প্রকৃতির মাঝে মননশীল প্রয়াসে আধুনিকতার সংমিশ্রনে এক অনন্য ভূমি ফয়’স লেক পর্যটন কেন্দ্র যা চট্টগ্রামের শহুরে কেন্দ্রবিন্দুতে অবস্থিত। উৎসবময় ঈদকে রঙ্গীন করে তুলতে ফয়’স লেক ভ্রমণ সার্থক করে তোলে। ঈদ-উল- ফিতর এর লম্বা ছুটির দিনগুলোতে পরিবার কিংবা বন্ধুরা মিলে সবুজ-প্রকৃতিময় স্বচ্ছ হ্রদের জলরাশি আর পাহাড় ঘেরা পরিবেশে সময় কাটানোর অনন্য আয়োজন।
প্রকৃতির কোলে গড়ে ওঠা অপার সৌন্দর্যের লীলাভূমির মাঝে এই পার্কে রয়েছে অত্যাধুনিক আনন্দময় রাইডস, আনন্দে হারিয়ে যাওয়ার মতো ওয়াটার পার্ক, এডভেঞ্চার প্রেমীদের জন্য বেইসক্যাম্প, দূর- দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের জন্য রির্সোট ও বাংলো।
ফয়’স লেক এ্যামিউজমেন্ট পার্ক :
সব বয়সী মানুষের জন্য রয়েছে নানা আয়োজন ফয়’স লেক কনকর্ডে। পুরো পার্ক জুড়ে রয়েছে নজরকাড়া প্রাকৃতিক সৌন্দর্য সাথে আধুনিক বিনোদন ব্যবস্থা। নতুন সংযোজিত রাইড টর্নেডো ৩৬০ ডিগ্রী, এয়ারবর্ণ শট, ফ্লাইং বাস, স্কাই হুপার, হ্যাপী ক্যাঙ্গারু, সান-মুন সহ বাম্পার কার, ফ্যামিলি রোলার কোস্টার, পাইরেট শিপ, ফেরিস হুইল, এ্যাপেলো ফ্লাইট শিশু কিশোরদের জন্য হ্যাপি জাম্প, পনি এডভেঞ্চার, বেবি ড্রাগন, সার্কাস ট্রেন, কিডল টাওয়ার, বাম্পার বোটসের মতো রাইডস যা ছোটদের মন জুগিয়ে রাখে সারাক্ষন। নির্দিষ্ট সময় লেক ভ্রমনের জন্য রয়েছে ইঞ্জিন সংযোজিত নৌকা সহ প্যাডেল বোট ও কাওয়া কিং।
সী ওয়ার্ল্ড ওয়াটার পার্ক :
ফয়’স লেক এক প্রান্তে বিশেষ আকর্ষণ হিসেবে আছে সী ওয়ার্ল্ড ওয়াটার পার্ক যেখানে কৃত্রিম ঢেউয়ের জোয়ারে ভরপুর আনন্দে মেতে উঠতে পারে সব বয়সী দর্শনার্থী। ওয়াটার পার্কে আছে বিভিন্ন রকমের ওয়াটার রাইডস যেমন ওয়েভ পুল, ফ্যামিলি পুল,মাল্টি স্লাইড, ডোম স্লাইড, ড্যানসিং জোন, চিলড্রেন জোন সহ নানা রকম রাইড।
অতিথিদের সুবিধার জন্য এখানে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা চেঞ্জিং রুমের ব্যবস্থা। পার্কের মধ্যেই সকল বয়সীদের জন্য রয়েছে গিফ্ট শপ যেখানে প্রয়োজন মেটানোর জন্য সব রকম পণ্যের সমারোহ, আর রয়েছে খাবারের জন্য বেশ কয়েকটি রেষ্টুরেন্ট যেখান থেকে অনায়েসেই পাওয়া যাবে নানা স্বাদের খাবার। ওয়াটার পার্ক সী ওর্য়াল্ড ঘেঁষেই জন্য রয়েছে ফয়’স লেক রিসোর্ট যেখানে বিভিন্ন আরামদায়ক ও আধুনিক সব সুযোগ সুবিধা সম্বলিত কক্ষ। রির্সোটে রেস্টুরেন্টে রয়েছে দেশী বিদেশী নানা রকম খাবারের সমারহ। সব মিলিয়ে ঈদের ছুটি পরিপূর্ণ করে আমোদ আর উল্লাসে দিন কাটানোর জন্য ফয়’স লেক রিসোর্টের জুড়ি নেই।
ফয়’স লেক বেইসক্যাম্প:
ফয়’স লেক কনকর্ড ভিন্ন ধর্মী সংযোজন, ফয়’স লেক বেসক্যাম্প বিনোদনের ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করেছে। ভ্রমণপিপাসুদের জন্য ভিন্ন ধর্মী সব এ্যাডভেঞ্চার আয়োজন যেখানে সারাদিন দূর্দান্ত অভিজ্ঞতা অর্জনের জন্য ফয়’স লেক বেইসক্যাম্প জন্য উপযুক্ত স্থান এই ঈদে। খোলা আকাশের নিচে আর্চারি, ক্লাইম্বিং ওয়াল, ট্রি টপ একটিভিটি কিংবা বিশাল ফয়’স লেক-এ কায়াকিং বা বোট রাইড যে কোন দর্শনার্থীকে চাঙা করে তুলবে নিমিষেই।
ঈদের বিশেষ সময় কাটানোর জন্য ফয়’স লেক কনকর্ড-এ বিশেষ আয়োজন করা হয়। ঈদ উপলক্ষে ঈদের দ্বিতীয় দিন থেকেই ওয়াটার পার্ক সী ওর্য়াল্ডে থাকছে ডিজে শো , ডান্স শো, ম্যাজিক শো ইত্যাদি। প্রাকৃতিক জলরাশির মাঝে নৌভ্রমণ করতে অনেকেই পছন্দ করেন তাই ঈদ প্রস্তুতি হিসবে নৌভ্রমনের নিরাপত্তায় থাকছে বিশেষ ব্যবস্থা। সৌন্দর্য বাড়াতে বর্মানে পুরো কমপ্লেক্স পরিচ্ছন্নতা মূলক কর্মকান্ড ও নানা রঙ্গে রাঙ্গানোর কাজ চলছে। বিগত সময়ের অভিজ্ঞতা ঈদ উৎসবে দেশের বিভিন্নপ্রন্ত থেকে দর্শনার্থীদের ব্যাপক আগমন ঘটাবে বলে কর্তৃপক্ষ আশাবাদী। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনকে নিয়ে উৎসবমুখর পরিবেশে নিরাপত্তার সাথে ঈদের ছুটি কাটানোর জন্য আদর্শ স্থান বেড়িয়ে আসতে পারেন ফয়’স লেক কমপ্লেক্সে।












