ফ্লোরিডায় ট্রাম্পের নামে হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর

| বুধবার , ১ এপ্রিল, ২০২৬ at ১১:০৫ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প আন্তর্জাতিক বিমানবন্দর রাখার বিলে সই করেছেন রাজ্যটির গভর্নর রন ডিস্যান্টিস। সোমবার ডিস্যান্টিসের এই অনুমোদন দেন। তবে এখন ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনএর ছাড়পত্রের প্রয়োজন রয়েছে। এই ছাড়পত্র মিললেই আগামী ১ জুলাই থেকে নতুন এই নাম কার্যকর হবে। গত বছরই ফ্লোরিডা প্রশাসন সিদ্ধান্ত নিয়েছিল, মায়ামিতে একটি পাঠাগার তৈরি করা হবে, যেটি প্রেসিডেন্ট ট্রাম্পকে উৎসর্গ করা হবে। তারপরই পাম বিচ বিমানবন্দরের নাম বদলানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ট্রাম্পের নামে বিমানবন্দরের নাম রাখার বিল ফ্লোরিডার হাউজ এবং সেনেটে পাস হয়েছিল ফেব্রুয়ারিতে। সে সময় ট্রাম্পের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান এই নতুন নামের জন্য ট্রেডমার্ক আবেদন করেছিল।

পূর্ববর্তী নিবন্ধগাইতে পারছেন না, বিরল রোগে আক্রান্ত অলকা ইয়াগনিক
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৪৫.০২ কোটি টাকা