ফ্লাইট ইঞ্জিনিয়ার নুর আহমেদ চৌধুরী

| রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

কাতার এয়ারওয়েজ ও পাকিস্তান এয়ার ফোর্স এর প্রাক্তন ফ্লাইট ইঞ্জিনিয়ার, আওলাদে জঙ্গি শাহ হুজুর আলহাজ্ব নুর আহমেদ চৌধুরী গত ৬ ফেব্রুয়ারি দিবাগত রাত ১টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিরাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, ৩ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের স্থায়ী ঠিকানা ছিল জঙ্গি শাহ হুজুর বাড়ি বাদুরতলা চট্টগ্রাম।

গতকাল বাদ জোহর বাদুরতলা জঙ্গি শাহ মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মসজিদসংলগ্ন পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। উনার জানাজায় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোশারফ হোসেন চৌধুরী
পরবর্তী নিবন্ধইউনুস এন্ড ব্রাদার্স লিমিটেডের আন্তর্জাতিক ISO সনদ অর্জন