ফ্লাইওভারে অচেতন অবস্থায় বাইক আরোহী, হাসপাতালে মৃত্যু

আজাদী প্রতিবেদন | শনিবার , ৭ মার্চ, ২০২৬ at ৬:০৮ পূর্বাহ্ণ

নগরীর খুলশী থানাধীন ফ্লাইওভারের ২নং গেট অংশ থেকে মোহাম্মদ ফরিদ নামের এক মোটরসাইকেল আরোহীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, মোহাম্মদ ফরিদ বায়েজিদ এলাকার বাসিন্দা। গত বৃহস্পতিবার ফ্লাইওভারের ২নং গেট অংশে অচেতন অবস্থায় পড়ে ছিলেন। কয়েকজন যুবক মোটরসাইকেলে যাওয়ার পথে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালের চিকিৎসকরা পরীক্ষানিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম বলেন, নিহত ব্যক্তি বায়েজিদ এলাকার বাসিন্দা। তিনি ফুডপান্ডায় ডেলিভারিম্যান হিসেবে কাজ করতেন বলে জেনেছি। আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণ, কাঠুরিয়ার পা বিচ্ছিন্ন
পরবর্তী নিবন্ধবাঙালির চোখে মুখে ছিল স্বাধীনতার স্বপ্ন