ফ্রোবেল একাডেমীর শিক্ষার্থীরা আয়োজন করেছে জেব্রা ক্রসিং কর্মসূচি

| রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:৩১ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ফ্রোবেল একাডেমীর শিক্ষার্থীরা আয়োজন করেছে জেব্রা ক্রসিং কর্মসূচি। এটি তাদের ডিজাইন ফর চেঞ্জের একটি কার্যক্রম। এটি চট্টগ্রাম হাটহাজারীর শিখরপুর ইউনিয়নের অঙিজেন কুয়াইস রোড, অনন্যা আবাসিক সংলগ্ন বিল্লা বাপের ঘাটা রাস্তায় সংঘটিত হয়েছে। শিক্ষার্থীরা নিজেরা শিশু বান্ধব জেব্রা ক্রসিং এর নঙা নির্ধারণ ও রাস্তায় জেব্রা ক্রসিং রং করার মাধ্যমে ৭ ফেব্রুয়ারি এ কর্মসূচি সম্পন্ন করেছে।

কর্মসূচিটির মাধ্যমে শিক্ষার্থীরা হাতে কলমে উপলব্ধি করতে পারে যে তারাও এই দেশ ও সমাজের গুরুত্বপূর্ণ নাগরিক। সচেতন নাগরিক হিসেবে তাদেরও দায়িত্ব পালন করার আছে। নাগরিক দায়িত্ব পালনের মাধ্যমে এ দেশকে তাদের এগিয়ে নিয়ে যেতে হবে সামনের দিকে। ফ্রোবেল একাডেমিতে ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের দেশের ও জাতির প্রতি নিজেদের দায় দায়িত্ব শেখানোর এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। ফ্রোবেল একাডেমি ক্যামব্রিজ কারিকুলাম অনুসরণ করা একটি ঝঞঊগ স্বীকৃতিপ্রাপ্ত বিদ্যালয়। ক্লাস ওয়ান থেকে ও লেভেল পর্যন্ত এখানে শিক্ষা প্রদান করা হয়।

এছাড়া ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যেমন অটিজম ও ডাউন সিনড্রোম থাকা শিক্ষার্থীদের সাথে এবং মূলধারা শ্রেণিকক্ষে শিক্ষা প্রদান করা হয়। এই কর্মসূচিতে উৎসাহ দেয়ার জন্য বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ ও কর্মীদের সাথে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিইও সাবিন আমিন এবং স্কুল প্রধান নুসরাত খান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে
পরবর্তী নিবন্ধকৃষির উৎপাদন বিপণন ব্যবস্থায় আধুনিকায়নের বিকল্প নেই