ফ্রেন্ডশিপ ক্রিকেট ম্যাচে বাঁশখালী একাডেমির জয়

| বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৫৫ পূর্বাহ্ণ

ফ্রেন্ডশিপ ক্রিকেট ম্যাচে বাঁশখালী ক্রিকেট একাডেমি ৬ উইকেটে বোয়ালখালী ক্রিকেট একাডেমিকে পরাজিত করেছে। গত শনিবার কালীপুর ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় বাঁশখালী ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ম্যাচে বাঁশখালী ক্রিকেট একাডেমি টস জিতে আগে ব্যাট করতে পাঠায় বোয়ালখালী ক্রিকেট একাডেমিকে। তারা নির্ধারিত ২০ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেন ইমন। এছাড়া ফয়সাল ১৫ ও মোরশেদ ১৪ রান করেন। বাঁশখালী ক্রিকেট একাডেমির পক্ষে সোহান ও জাহেদ ২টি এবং ইমতিয়াজ, নয়ন ১টি করে উইকেট লাভ করেন। জবাবে ১০২ রানের লক্ষে ব্যাট করতে নেমে বাঁশখালী ক্রিকেট একাডেমি ৯.২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। বাঁশখালী দলের পক্ষে সোহান ৭৩ রান, জাহেদ ১২ রান করেন। বোয়ালখালী ক্রিকেট একাডেমির পক্ষে মুনতাসির ৩ টি ও মোরশেদ ১টি করে উইকেট লাভ করে। ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাঁশখালী ক্রিকেট একাডেমি সোহান।

পূর্ববর্তী নিবন্ধবেপজা, সৃজন গ্রামার ও কাস্টমস ল্যাবরেটরি সেমিফাইনালে
পরবর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটি ইংরেজি বিভাগের ক্রিকেট টুর্নামেন্ট শুরু