জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, গণভোট অধ্যাদেশসহ জনগুরুত্বপূর্ণ সংস্কার অধ্যাদেশসমূহ স্বয়ংক্রিয়ভাবে বাতিল করার উদ্যোগ নিয়ে বিএনপি জনরায়কে উপেক্ষা করছে এবং শহীদদের রক্তের সাথে বেঈমানি করছে। এভাবে ফ্যাসিবাদকেই পুনঃপ্রতিষ্ঠা করতে চায় তারা। রাষ্ট্রের মৌলিক সংস্কারের লক্ষ্যেই চব্বিশের জুলাই বিপ্লব হয়েছিল। কাজেই জুলাই বিপ্লবের বিপক্ষে সরকারের অবস্থানকে জেন–জিসহ জনগণ কখনো মেনে নেবে না এবং প্রয়োজনে আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করে ছাড়বে।
গতকাল শুক্রবার খুলশী থানা জামায়াতের শিক্ষা বৈঠকে প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন। খুলশী থানা আমির অধ্যাপক আলমগীর ভূঁইয়ার সভাপতিত্বে থানা সেক্রেটারি আমান উল্লাহ আমান সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুছ। শিক্ষা বৈঠকে দারসুল কোরআন পেশ করেন পাঁচলাইশ থানার সেক্রেটারি মাওলানা মোহাম্মদ মুফিজুল হক। প্রেস বিজ্ঞপ্তি।











