চট্টগ্রাম–৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান বলেছেন, বেগম খালেদা জিয়া নারী সমাজকে অগ্রসর করতে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা ও উপবৃত্তি চালু করেছিলেন। বিএনপি বাংলাদেশে মহিলা বিষয়ক মন্ত্রণালয় চালু করে। আগামী দিনেও বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নারীর নিরাপত্তা, মর্যাদা, অর্থনৈতিক ক্ষমতায়ন ও কর্মসংস্থান নিশ্চিত করা হবে। প্রতিটি পরিবারে নারীরা সবচেয়ে বেশী ভূমিকা রাখেন। তারপরও তারা আজও নানা ক্ষেত্রে অবহেলা, বঞ্চনা ও বৈষম্যের শিকার। বিএনপির প্রস্তাবিত ফ্যামেলি কার্ড নারীদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি গতকাল রোববার ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড মহিলাদলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় ধানের শীষের স্লোগানে স্লোগানে সমাবেশস্থল মুখরিত হয়ে উঠে।
প্রধান বক্তা বক্তব্যে চট্টগ্রাম–৯ আসনের চিফ কোঅর্ডিনেটর ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া ধানের শীষের বিজয় সম্ভব নয়। বাকলিয়া এলাকার প্রতিটি ঘরে ঘরে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে। মহিলাদলের সর্বস্তরের নেত্রীদেরকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতে হবে।
রেজিয়া বেগম মুন্নির সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন আরব আমিরাত বিএনপির সিনিয়র সহ–সভাপতি আব্দুস সালাম তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরি লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু, ইউনুছ চৌধুরী হাকিম, এস এম সেলিম, নকিব উদ্দিন ভূইয়া, এয়াকুব চৌধুরি নাজিম। রেণুকা বেগমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নুরুল আকতার, নুরুল আলম কালু, আব্দুল মান্নান, মো. জসিম উদ্দিন, রাশেদ পারভেজ, সানাউল কাদের সামি, কাইয়ুম আহম্মদ, কামরুন নাহার, হাছিনা বেগম, ছকিনা বেগম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











