ফেসবুকে পোস্ট দেওয়ায় সাংবাদিককে হুমকি

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ৫ এপ্রিল, ২০২৬ at ৮:০২ পূর্বাহ্ণ

ফেসবুকে পোস্ট দেওয়ায় একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধিকে (সাংবাদিক) মোবাইল ফোনে হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকে গত শুক্রবার রাতে রাঙামাটির কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরী ডিবিসি নিউজ ও দৈনিক জাতীয় অর্থনীতির রাঙামাটি জেলা প্রতিনিধি। একই সঙ্গে তিনি রাঙামাটি সাংবাদিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, হুমকিদাতা হিসেবে অভিযুক্ত মো. সেলিম জেলা শহরের রিজার্ভ বাজার এলাকার মহসীন কলোনির বাসিন্দা। বিএনপির রাজনীতি ছাড়াও তিনি নানিয়ারচর উপজেলা মৌসুমী ফল ব্যবসায়ী সমিতিরও সাধারণ সম্পাদক।

সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরী বলেন, ‘এক ব্যক্তি আমাকে ফোন দিয়ে ফেসবুকে লিখেছি কেন এমন প্রশ্ন করেন। কিন্তু কী লিখেছি সেটি বলতে পারেন নি। তিনি আমাকে সাংবাদিক সাগররুনির কথা স্মরণ করিয়ে দিয়ে হুমকিও দেন। এ অবস্থায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। সেজন্য থানায় শুক্রবার রাতে সাধারণ ডায়েরি করেছি।’ মো. সেলিম বলেন, ‘উনাকে আমি ফোন দিয়েছি, এটা সত্য। কিন্তু হুমকি দিয়ে কোনো কথা বলা হয়নি।’ তদন্তকারী কর্মকর্তা (আইও) মো. সুমন তারেক বলেন, এ বিষয়ে শীঘ্রই তদন্ত কার্যক্রম শুরু করব।৩

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়া মহাসড়ক থেকে ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধআজ আল আমিন হাশেমী দরবার শরীফে ওরশ