ফুলকিতে ভাষা কর্মশালা ‘ভাষার ভেলায় বইয়ের ভুবন’

| বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৪১ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফুলকি পরিচালিত শিশুদের পাঠাগার ‘সুকুমার’এর আয়োজনে ভাষা বিষয়ক কর্মশালা ‘ভাষার ভেলায় বইয়ের ভুবন’ আগামী ২৭ ফেব্রুয়ারি ও ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ আয়োজনে থাকছে ভাবসমৃদ্ধ ভাষা ও বিশ্লেষণমূলক ভাষায় লিখতে শেখা, গল্প লেখার কলাকৌশল, চিরকালের বই ও প্রিয় লেখক।

শিক্ষার্থীদের সাথে কথামালায় থাকবেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ত্ব অধ্যাপক সনজীব বড়ুয়া, কবি ও সাংবাদিক ওমর কায়সার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলম খোরশেদ। ২দিনব্যাপী এই কর্মশালায় শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় থেকে তদুর্ধ্ব শ্রেণির শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারবে। নিবন্ধনের জন্যে সরাসরি ফুলকিতে এসে বা ফুলকি ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে নিবন্ধন করা যাবে। এছাড়া আসন খালি থাকা সাপেক্ষে ২৭ ফেব্রুয়ারি কর্মশালার দিন সশরীরে নিবন্ধনের সুযোগ থাকবে। কর্মশালার সময় শুক্রবার দুপুর ৩টা থেকে বিকাল ৫টা এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা। ভাষা ও সাহিত্যভিত্তিক এই কর্মশালায় কৃতী লেখক ও শিক্ষকদের সাথে আনন্দময় সময় কাটাতে সকল শিক্ষার্থীদের সাদর আমন্ত্রণ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচন ৩ মার্চ
পরবর্তী নিবন্ধস্বাধীনতার বই উৎসবে আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত