ফুটবল ও এ্যাথলেটিক্স প্রশিক্ষণার্থীদের মাঝে জেলা ক্রীড়া অফিসের জার্সি বিতরণ

| বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ at ১১:২৮ পূর্বাহ্ণ

বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৫২৬ অর্থবছরের আওতায় জেলা ক্রীড়া অফিস, চট্টগ্রাম আয়োজিত চট্টগ্রাম মহানগর (অনূর্ধ্ব ১৪ ও ১৫) বছরের বালকবালিকা ফুটবল ও এ্যাথলেটিক্স প্রশিক্ষণার্থীদের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে আগ্রাবাদ সরকারি কলোনী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক অনাড়ম্বর আনুষ্ঠানিকতায় প্রশিক্ষণার্থীদের মাঝে জার্সি বিতরণ করেন চট্টগ্রামের জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি প্রশিক্ষণার্থীদের কোচদের দিকনির্দেশনা মেনে নিয়মিত অনুশীলনের উপর গুরুত্ব আরোপ করে বলেন, ক্রীড়াক্ষেত্রে সাফল্য পেতে হলে কঠোর পরিশ্রমের কোন বিকল্প নাই। কোচ’রা যেভাবে চায়, সেটা মাঠে দেবার চেষ্টা করতে হবে। এ সময় ফুটবল কোচ ও সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবু, সহকারি কোচ মোহাম্মদ ফরিদ, এথলেটিক্স কোচ সাইফুল্লাহ মুনির, সাবেক ফুটবলার অসীম বড়ুয়া অপু ও ক্রীড়া সংগঠক নিয়ামত উল্ল্যা তৌহিদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রজন্ম পরম্পরায় আলোকিত মানুষ উপহার দেয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে
পরবর্তী নিবন্ধকোয়ালিটি অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে সিসিএ’র টানা ২য় জয়