ফুটন্ত ফুল ডবলমুরিং জোনের ঈদ উপহার বিতরণ

| বৃহস্পতিবার , ১২ মার্চ, ২০২৬ at ১২:০৬ অপরাহ্ণ

ফুটন্ত ফুল ডবলমুরিং জোনের ব্যবস্থাপনায় ১০ম বারের মতো সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার সন্ধ্যায় আগ্রাবাদ সিডিএ ১৭/১ নং রোডস্থ উম্মুল ক্বোরা তাহফিজুল কোরআন একাডেমির হলরুমে ফুটন্ত ফুল ডবলমুরিং জোনের পরিচালক মুহাম্মদ জেসান উল্লাহ পিয়ালের সভাপতিত্বে ও প্রচার সচিব ইফতেখারুজ্জামান তন্ময়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সদস্য মুহাম্মদ জাহাঙ্গীর আলম রুবেল, প্রধান বক্তা ছিলেন ফুটন্ত ফুল কেন্দ্রীয় পরিষদের সচিব মাওলানা মুহাম্মদ রেজাউল মোস্তফা তানভীর আল আজহারী। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক মোস্তাফিজুর রহমান আজাদ, মুহাম্মদ নেজাম উদ্দিন নেজাদ, মুহাম্মদ ইউসুফ হাসান, মুহাম্মদ শামসুল ইসলাম, মুহাম্মদ কাওসাইন। উপস্থিত ছিলেন মিজানুর রহমান, মুহাম্মদ ইসতাকুর আনোয়ার রাহিব, মুহাম্মদ রবিউল হোসাইন মিয়াজী, সাইফুল ইসলাম আরমান, এরফান উদ্দিন রাফি, ইব্রাহীম খলিল, আশিকুর রহমান, হাফেজ মাসুম রেজা, মারুফুর রহমান, আব্দুল্লাহ সুমন, ইহান ইউসুফ খান, লুৎফুল ইসলাম সাকিব, মুবতাসিম ফুয়াদ, সৈয়দ মুশফিকুর রহমান, ফরহাদুল ইসলাম, জাওয়াদ সাইয়াম, তানভীর আলিফ, আবির বিন সৈয়দ, রুম্মান, তাইফুর, সৈকত, আরিফ, সিফাত প্রমুখ। অনুষ্ঠানে ফুটন্ত ফুল ডবলমুরিং জোনের উদ্যোগে এবারের আয়োজনে ৩০ জন সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

প্রধান অতিথি মুহাম্মদ জাহাঙ্গীর আলম রুবেল বলেন, রমজান আমাদেরকে শুধু আত্মসংযমের শিক্ষা দেয় না, বরং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রেরণাও জাগ্রত করে।

পূর্ববর্তী নিবন্ধসুখছড়ি উত্তর পূর্বপাড়ায় দোলযাত্রা উৎসব
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম রেল স্টেশনে বুকিং সহকারীদের ইফতার মাহফিল