ফিরিঙ্গিবাজার নিত্যানন্দ ধাম গীতাসংঘের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

| রবিবার , ১৫ মার্চ, ২০২৬ at ১১:০১ পূর্বাহ্ণ

ফিরিঙ্গীবাজার নিত্যানন্দ ধাম গীতাসংঘের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা গত ১১ মার্চ ধামের সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজীব নন্দী বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন বাগীশিক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ রণী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অ্যাড. শুভাশীষ শর্মা। বিশেষ অতিথি ছিলেন বাগীশিক উত্তর জেলা সংসদের সিনিয়র সহসভাপতি শিক্ষক শিবু দাশ, সাধারণ সম্পাদক লায়ন বাসুদেব চৌধুরী ও সুজয় চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন টিংকু কান্তি দাশ। বক্তব্য রাখেন তুষ্টি নাগ, অমি দত্ত, জয়া নাগ, অনুময় নাগ ও অভিষেক দত্ত। প্রতিযোগিতায় রামকৃষ্ণ সেবাশ্রম চট্টগ্রাম কর্তৃক ১ম স্থান সম্মানে ভূষিত গীতা শিক্ষার্থী পবন রায়সহ জয়তু নাগ, নম্রতা দাশ, নিধি, প্রমিত, হিমেল, সাম্য, সেজুতি ও অরিনজয়কে সংবর্ধনা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধমসজিদের ইমাম, খতীব ও মুয়াজ্জিনদের অনুদান প্রদান
পরবর্তী নিবন্ধচায়না ইকোনমিক জোনে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪