বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের উদ্যোগে ও আনজুমনে নওজোয়ানের ব্যবস্থাপনায় গতকাল সোমবার আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী নুযুলে কোরআন মাহফিলের সমাপনী দিবসে প্রধান অতিথির বক্তব্যে রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী বলেন, রমজান মাসে যাকাত ও ফিতরা আদায় করা অত্যন্ত ফজিলত। সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের ওপর যাকাত ও ফিতরা আদায় করা ওয়াজিব বা ফরজ। কারণ এই মাসে যেকোনো নেক আমলের সওয়াব বহুগুণ বেড়ে যায়। যাকাত সম্পদকে পবিত্র করে, আর ফিতরা রোজার ত্রুটি–বিচ্যুতি দূর করে দরিদ্রদের মুখে হাসি ফোটায় এবং ঈদের আনন্দ ভাগাভাগি করতে সাহায্য করে। নুযুলে কোরআন মাহফিলে মুখ্য আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ অধ্যাপক নইম কাদের। বিশেষ অতিথি ছিলেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। বুলবুলে বায়তুশ শরফ কাজী মাওলানা শিহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ হারুন শেঠ, অর্থ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ নুরুল কবির, উপাধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, অধ্যাপক জামাল উদ্দিন, আনজুমনে ইত্তেহাদ–এর সদস্য মোহাম্মদ হারুন অর রশিদ, দিদারুল আলম, মোহাম্মদ হারুনুর রশিদ, জাহাঙ্গীর আলম শাকিল। প্রেস বিজ্ঞপ্তি।












