জিইসি মোড়স্থ সেন্ট্রাল প্লাজার প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী, ব্যবসায়ী মোহাম্মদ ফানাউল্লাহ চৌধুরী প্রকাশ : মাইজ্জা মিয়া গত বুধবার (২৫ মার্চ) রাত ৮ টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে এবং নাতি–নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) বাদে জোহর নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এবং বাদে আসর পৈতৃক নিবাস ফরিদের পাড়ায় মরহুমের নামাজে জানাজা
অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে গরীবউল্লাহ শাহ (রহ.) মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।
তাঁর ইন্তেকালে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের পক্ষে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম এবং সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।












