ফাইনালে আজ মুখোমুখি মোহরা এশিয়ান ও ক্রিসেন্ট ক্লাব

সিসিএস ট্যালেন্ট কাপ টি-২০ ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১১ এপ্রিল, ২০২৬ at ১১:৪১ পূর্বাহ্ণ

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ট্যালেন্ট কাপ টি২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে মোহরা এশিয়ান স্পোর্টিং ক্লাব এবং ক্রিসেন্ট ক্লাব। সেমিফাইনালে দুটো দলকেই পরীক্ষা দিতে হয়নি। বৃষ্টির কারণে টসের মাধ্যমে দু’দলের ফাইনালে উঠার ভাগ্য নির্ধারিত হয়। ভাগ্যবান এ দল দুটি আজ ১১ এপ্রিল শনিবার দুপুর ১টায় টুর্নামেন্টের ফাইনালে অবতীর্ণ হবে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি থাকবেন বিসিবির এডহক কমিটির ফিন্যান্স এবং ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে জাতীয় স্কুল ক্রিকেটের ১১তম আসরের উদ্বোধন
পরবর্তী নিবন্ধপিছিয়ে পড়েও মোহামেডানকে হারালো চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী