চট্টগ্রাম–৮ আসনের বিএনপির প্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে দলের নেতা–কর্মীদের নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী একটি রাজনৈতিক দল নিশ্চিত পরাজয় আঁচ করতে পেরে ইলেকশান ইঞ্জিনিয়ারিংয়ের ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র হলে এর দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। এরশাদ উল্লাহ বলেন, আমি নির্বাচিত হলে আমার প্রথম ও প্রধান কাজ হবে কালুরঘাট সেতুর নির্মাণ কাজ শুরু করা। নদী ভাঙ্গন রোধে চর খিজিরপুর হতে শ্রীপুর খরনদ্বীপ পর্যন্ত বাঁধ নির্মাণ, বোয়ালখালী স্বাস্থ্য কেন্দ্রকে ২৫০ শয্যায় উন্নীতকরণ, করলডেঙ্গা পাহাড়ে আইটি পার্কসহ বিনোদন কেন্দ্র নির্মাণ। তিনি গতকাল সোমবার পশ্চিম গোমদন্ডী ও চরখিজিরপুর টেক্সঘর এলাকায় পথসভা ও গণমিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পশ্চিম গোমদন্ডী নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক নুরুল করিম নুরুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হক চেয়ারম্যান, পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আবু, মহানগর বিএনপির সাবেক বন ও পরিবেশ সম্পাদক মো. শওকত আলী, ইমদাদ এরশাদ, এম কফিল উদ্দিন, জসিম উদ্দিন নীরব, আব্দুল মান্নান, মোহাম্মদ নূর হোসেন, ইয়াসমিন আক্তার, হারুন অর রশিদ, আব্দুল কাইয়ুম, বদিউল আলম, আব্দুল বারেক, আব্দুল মান্নান রানা, কাজী কামাল, মোহাম্মদ ইউনুস প্রমুখ। এছাড়া এরশাদ উল্লাহ মোহরা বড়ুয়া পাড়া এবং জেলেপাড়ায় পথসভা ও গণসংযোগ করেন। প্রচারণার শেষ দিনে চট্টগ্রাম–৮ আসনের সিটি কর্পোরেশনের আওতাধীন পাঁচটি ওয়ার্ড থেকে এবং বোয়ালখালীর দশটি ইউনিয়ন থেকে এরশাদ উল্লাহর সমর্থনে পৃথক পৃথক গণ মিছিল বের করা হয়। এতে বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি












