চট্টগ্রাম জেলা পরিষদের আর্থিক সহায়তায় গতকাল সোমবার ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক মুহাম্মদ মঈনুদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন ১নং ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলম শওকত। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মো ওসমান ফারুক চৌধুরী। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুবুল আলম। অতিথি ছিলেন অধ্যাপক নাজমুল হুদা মনি, অভিভাবক সদস্য কামরুল হাসান শেয়ান, মোহাম্মদ শাহাজান, এরশাদুল আলম চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, রুমা আকতার, শিক্ষক প্রতিনিধি নার্গিস আকতারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।












