ফটিকছড়ি গ্রামার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান

| রবিবার , ১৮ জুন, ২০২৩ at ৬:০০ পূর্বাহ্ণ

ফটিকছড়ি গ্রামার ফাউন্ডেশনের (এফজিএফ) গোল্ড মেডেল বৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান গতকাল উপজেলা পরিষদের শহীদ শফিকুন নুর মাওলা (বীর প্রতীক) গণমিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এফজিএফের চেয়ারম্যান শাহজাদা মুহাম্মদ সালাহ উদ্দীন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম। প্রধান আলোচক ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জিয়াউল হক। উদ্বোধক ছিলেন এফজিএফের পরিচালক মুহাম্মদ হামিদ উল্লাহ্‌ চৌধুরী। সংবর্ধিত অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভার মেয়র মো. ইসমাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন শিল্পপতি মুহাম্মদ রিজোয়ান ইসলাম, রোসাংগিরি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সোয়েব আল ছালেহীন ও প্রাথমিক শিক্ষক সমিতি ফটিকছড়ি উপজেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ নাসির উদ্দীন চৌধুরী। এফজিএফের প্রধান সমন্বয়কারী এম কামরুল হাসান চৌধুরী ও সিনিয়র শিক্ষক মাওলানা আলী আজগরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মুহাম্মদ আবদুল মাবুদ চৌধুরী, মুহাম্মদ ওসমান গণি, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ সাহাবুল আলম মিনার, মুহাম্মদ বেলাল, মুহাম্মদ তৌহিদুল আলম, আহমদ উল্লাহ্‌ তালুকদার, মুহাম্মদ ইসহাক মিয়া, মুহাম্মদ জামাল উদ্দীন, এস এম আবু সোয়াইব, ফটিকছড়ি গ্রামার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুক্তাদির আহমেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেল ইস্পাহানি ফুডস
পরবর্তী নিবন্ধরথযাত্রায় সরকারি ছুটিসহ ১০ দফা দাবি