ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফটিকছড়ির ধর্মপুর মুন্দারবাড়ি যুব পরিষদের উদ্যোগে মিলাদ মাহফিল গত ২১ অক্টোবর বাদ মাগরিব অনুষ্ঠিত হয়। মুন্দারবাড়ি হাছান আলী দারগা জামে মসজিদে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন আজাদীবাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ গিয়াস উদ্দিন।
আলোচনায় অংশ নেন মুন্দারবাড়ি হাছান আলী দারগা জামে মসজিদের পেশ ইমাম মো. আক্তার হোসেন। সভাপতিত্ব করেন সমাজসেবক মো. সেলিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন মো. সালাহ উদ্দিন, মো. মমতাজ উদ্দিন, মো. ফারুক, মোহাম্মদ সাইফুল কবির, মো. ওসমান গনি, মো. এনামুল হক, সায়েম উদ্দিন, মো. শহীদ উদ্দিন, জাফর মাস্টার, মো. হাছান, কফিল উদ্দিন জিয়া ও মো. আবু বক্কর। প্রেস বিজ্ঞপ্তি।














