চট্টগ্রাম–২ আসনের ফটিকছড়ি উপজেলার ১৬ নম্বর বখতরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে নির্বাচনি প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। তিনি বলেন, ফটিকছড়ির জনগণ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। তারা আগামী ১২ তারিখের অপেক্ষায় রয়েছে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে। জনগণের ভালোবাসা ও সমর্থনে আমরা বিজয়ী হবো।
জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী সবসময় আপসহীন ভূমিকা রেখে চলেছে। এই নির্বাচনের মাধ্যমে ফটিকছড়ির মানুষ তাদের কাঙ্ক্ষিত পরিবর্তনের পথ বেছে নেবে।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। পরে নির্বাচনি প্রচারণা কার্যক্রম শুরু করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।










