ফটিকছড়ির জনগণ এবার দুর্নীতিবাজ ও মিথ্যাবাদীদের প্রত্যাখ্যান করবে

জাফতনগরে গণসংযোগকালে অধ্যক্ষ নুরুল আমিন

| শুক্রবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:০৩ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামীর মহানগর সেক্রেটারি এবং চট্টগ্রাম(ফটিকছড়ি) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ফটিকছড়ির জনগণ ব্যালেটের মাধ্যমে ব্যাংক লুটেরাদের লাল কার্ড দেখাবে।

গতকাল বৃহস্পতিবার জাফতনগর ইউনিয়নের মোহাম্মদ তকিরহাট বাজারে গণসংযোগ শেষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে তিনি আব্দুল্লাহপুর ইউনিয়ন, জাফতনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এছাড়া পশ্চিম জাহানপুরে নির্বাচনী ক্যাম্পিং উদ্বোধন করেন। পথসভায় আরও বক্তব্য দেন, উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার, ফটিকছড়ি উপজেলা জামায়াতের সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুর রহিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার বিজয় সুনিশ্চিত
পরবর্তী নিবন্ধনির্বাচিত হলে রিকশাচালকদের ন্যায্য অধিকার আদায়ে ভূমিকা রাখব