ফটিকছড়িবাসী দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে প্রস্তুত

নানুপুরে অধ্যক্ষ নুরুল আমিন

| মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ at ১২:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রাম২ ফটিকছড়ি আসনে দাঁড়িপাল্লার সমর্থনে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ফটিকছড়ির নানুপুর বাজারে এ গণমিছিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

তিনি বলেন, আগামী ১২ তারিখে ফটিকছড়িবাসী দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে সম্পূর্ণভাবে প্রস্তুত। এ এলাকার মানুষ অন্যায়, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লার পক্ষে রায় দিতে দৃঢ়প্রতিজ্ঞ। ফটিকছড়ি উপজেলা আমির নাজিম উদ্দীন ইমুর সভাপতিত্বে ও সেক্রেটারি ইউসুফ বিন সিরাজের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন, নেজামে ইসলাম পার্টির মহানগর নায়েবে আমির মাওলানা হাফেজ জাকিরা খালেদ, মহানগর সেক্রেটারি আনোয়ার হোসেন রাব্বানি, যুগ্ম সম্পাদক সৈয়দ নুর মুহাম্মদ কিবরিয়া, আলি হাসান প্রমুখ। গণমিছিলটি নানুপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানের মানুষ ভোটাধিকার প্রয়োগ করে স্বৈরাচারের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে
পরবর্তী নিবন্ধবেগম খালেদা জিয়া ও তারেক রহমানের কারণেই আজও বেঁচে আছি