চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের ১ নম্বর ওয়ার্ড নানুপুরে গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। গণসংযোগকালে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, ফটিকছড়িবাসী পরিবর্তন ও উন্নয়নের পক্ষে ঐক্যবদ্ধ। আগামী ১২ তারিখে তারা সকলে মিলে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে রায় দেবেন। এ সময় বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ফটিকছড়ির মানুষ শান্তিপূর্ণভাবে ভোটের মাধ্যমে তাদের অধিকার আদায় করবে এবং ১২ তারিখে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করবে। প্রেস বিজ্ঞপ্তি।












