ফটিকছড়িতে সার্জেন্টের উপর হামলা, ডাম্পার চালক গ্রেপ্তার

ফটিকছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:২২ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে দায়িত্ব পালনকালে ট্রাফিক সার্জেন্ট ইন্সস্পেক্টর (টিএসআই) মো. মফিজ উদ্দিনের উপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা সদর বিবিরহাট বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, নিয়মিত ডিউটির অংশ হিসেবে বাসস্ট্যান্ড এলাকায় যানবাহনের কাগজপত্র যাচাই করছিলেন টিএসআই মফিজ উদ্দিন। এ সময় একটি ডাম্প ট্রাক থামিয়ে কাগজপত্র পরীক্ষা করতে চাইলে চালক আকবর ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে তিনি অতর্কিতভাবে টিএসআই মফিজ উদ্দিনকে উপর্যুপরি আঘাত করেন। এতে তিনি মুখমণ্ডলে আঘাতপ্রাপ্ত হন। ঘটনার পর উপস্থিত স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা অভিযুক্ত চালক আকবরকে আটক করে।

আহত পুলিশ সদস্য মো. মফিজ উদ্দিন বলেন, আমি বাসস্টেশনে নিয়মিত ডিউটির অংশ হিসেবে দায়িত্ব পালন করছিলাম। কাগজপত্র যাচাইয়ের জন্য ডাম্প ট্রাকটি আটক করলে চালক হঠাৎ করে আমার ওপর

হামলা চালায়।

ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত চালককে আটকের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরোজার মাসে কৃত্রিম সংকট সৃষ্টি করলে আইনি ব্যবস্থা : মেয়র
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে প্রথম পতেঙ্গায় একটি ওয়ার্ডে দেওয়া হবে ফ্যামিলি কার্ড : ডিসি