ফটিকছড়িতে মোটর মেরামত কর‍তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ at ৬:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ মিনহাজ (২৩) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বুধবার (১৮ মার্চ) দিবাগত রাত প্রায় সাড়ে ১১টার দিকে ভূজপুর ইউপির ৪নং ওয়ার্ডের পশ্চিম ভূজপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক একই এলাকার সিএনজি ড্রাইভার মোহাম্মদ শহিদের ছেলে।

স্থানীয় মোহাম্মদ তারেক জানান- সে মোটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। নম্র ভদ্র এ যুবকের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধমির্জাখীল দরবারের অনুসরণে চট্টগ্রামে শতাধিক গ্রামে কাল পবিত্র ঈদ
পরবর্তী নিবন্ধপবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সিটি মেয়রের ঈদের শুভেচ্ছা