ফটিকছড়িতে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

ফটিকছড়ি প্রতিনিধি | বুধবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:১১ পূর্বাহ্ণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে ফটিকছড়িতে অসহায় পরিবারের মাঝে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রমের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা কার্যালয়ে এলাকার অসচ্ছল পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। অধ্যক্ষ ডা. বরুণ কুমার আচার্য্যের সভাপতিত্বে এবং কৃষ্ণ বৈদ্যর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন ড. তরুণ কুমার আচার্য্য, মোহাম্মদ আলাউদ্দিন। এতে দুস্থ ৭০ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগাউসিয়া কমিটির ইফতার সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম মহানগরী জামায়াত আমীরের সাথে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের মতবিনিময়