ফটিকছড়িতে বাজার করতে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় বাছু আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম–খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের সৈয়দ–সৈয়দা স্কুলের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু আক্তার ফটিকছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পানারখিল এলাকার মো. সেলিম উদ্দিনের স্ত্রী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত গৃহবধূ বাড়ি থেকে বিবিরহাটে যাওয়ার উদ্দেশ্যে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে সজোরে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই গৃহবধূর মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে নাজিরহাট হাইওয়ে থানার এসআই সাহেদুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।












