ফটিকছড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযান ৪টি মোটরসাইকেল, ১টি সিএনজি জব্দ

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ৮ মার্চ, ২০২৬ at ৯:২৯ পূর্বাহ্ণ

দৈনিক আজাদীতে সংবাদ প্রকাশের পর চট্টগ্রামের ফটিকছড়িতে জুয়া ও মাদকের আসর সুন্দরপুর নাসির মোহাম্মদ ঘাটের উত্তর পাশে হালদা নদীর পাড়ে অভিযান চালিয়েছে ফটিকছড়ি থানা পুলিশ। ৭ মার্চ (শনিবার) সকালে ফটিকছড়ি থানার ৩জন অফিসার সহ ১০১২ জনের একটি দল এ অভিযান চালায়। অভিযানের সময় জুয়া ও মাদকের সাথে জড়িত সবাই পালিয়ে গেলেও আজম নামের একজনকে আটক করে পুলিশ। একইসাথে পালিয়ে যাওয়াদের ৪টি মোটরসাইকেল ও ১টি সিএনজি আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এর আগে দৈনিক আজাদীর ওয়েবসাইটে ‘জুয়া ও মাদকের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে ফটিকছড়ির হালদা নদীর পাড়’ হেডলাইনে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর পুলিশ এ অভিযান চালায়।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম বলেনসংবাদ মাধ্যমে দেখার পরপরই পুলিশ অভিযান চালিয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে সহ কয়েকটি গাড়ি আটক করা হয়েছে। এসব কাজে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধকেঁয়াগড় সৎসঙ্গের ধর্মসভা
পরবর্তী নিবন্ধ৭৮ লাখ টাকা ব্যয়ে চন্দনাইশে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন