ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:১৭ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে আনিসা আক্তার (১৮) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার রোসাংগিরি ইউনিয়নের হামদু দফাদারের বাড়িতে। নিহত গৃহবধু একই এলাকার মো. বাপ্পুর স্ত্রী।

প্রত্যক্ষদর্শী শেখ সুমন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি ওই গৃহবধু গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। ঘরের ভেতরে রুমে তালা দেয়া ছিল। স্বামীর সঙ্গে কথা বলে জানতে পেরেছি, মেয়েটি বাপের বাড়িতে যেতে চেয়েছিল, কিন্তু স্বামী অনুমতি দেননি। পরে মেয়েটির মা ও যেতে বাধা দিলে অভিমান করে এমন ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘরের তালা ভেঙে মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামীর সঙ্গে অভিমান ও পারিবারিক বিবাদ থেকে এমন ঘটনা ঘটেছে। তবে বিস্তারিত তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধনিয়ামত ও বরকতে ভরা ঐশী রজনী শবে বরাত
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে চলন্ত সিএনজিতে ছিনতাইকারীর কবলে শিক্ষিকা