ফটিকছড়ির ভূজপুরে গাড়ির ধাক্কায় বৃদ্ধ মো. চুরো মিয়া (৬৯) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলার নারায়ণহাটের ফটিকছড়ি–রামগড় সড়কের স্লুইসগেট সংলগ্ন গ্যাস পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে। তিনি হাসনাবাদ আঁজলা এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চুরো মিয়া রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। একই দিন রাত ১০টায় তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন– গাড়ির ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।












