ফটিকছড়িতে গরম পানি পড়ে শিশুর মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:০৬ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে গরম পানি পড়ে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। নিহত শিশু ফটিকছড়ি পৌরসভার ৭ নং ওয়ার্ডের মোহাম্মদ রায়হানের প্রথম পুত্র। স্থানীয় সাবেক ওয়ার্ড কাউন্সিলর বেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত শিশু সম্পর্কে আমার নাতি হয়। আমার ভাতিজার ১ম পুত্র সন্তান। গত সোমবার চা বানানোর জন্য গরম পানি দিলে শিশুটি পানির পাত্র টান দেয়। এ সময় গরম পানিতে তার শরীর ঝলসে যায়। পরে তাকে চমেকে ভর্তি করানোর পর সেখানে চিকিৎসা চলছিল, কিন্তু আজ সকালে সে মারা যায়।

পূর্ববর্তী নিবন্ধঅর্ধশতাধিক উদ্যোক্তার ভাগ্য বদল
পরবর্তী নিবন্ধজনবল সংকটে নতুন ভবনে তালা, করিডোরে রোগী