ডা. ফজলুল–হাজেরা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা হাজেরা খাতুনের স্মরণ সভা গত ২৪ জুলাই কলেজের শিক্ষক মিলনায়তনে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) স্বপন কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কলেজের শিক্ষক সাইফুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক হাসনা বানু। সভায় বক্তব্য দেন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক শিরীন আক্তার বেগম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তাহমিনা বেগম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মনোজ কুমার দেব।
সভায় বক্তাগণ বলেন, হাজেরা খাতুন একটি ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে দক্ষিণ কাট্টলীর মত অনগ্রসর এলাকায় শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অবহেলিত সমাজের জন্য তাঁর এই অবদান চির স্মরণীয় হয়ে থাকবেন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের সহকারী অধ্যাপক আবদুল আলীম চৌধুরী এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবদুল আলীম। প্রেস বিজ্ঞপ্তি।













