প্রেমিকের সাথে গৃহবধূ উধাও

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ২৯ মে, ২০২২ at ৮:০১ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে পরকীয়ার টানে স্বামীর সাথে কোন প্রকার বিবাহ বিচ্ছেদ না করেই একই এলাকার কুদ্দুস আলী বাড়ির মো. তাহেরের পুত্র সাজিদ (২০) নামে এক যুবকের সাথে পালিয়ে গেছে এক গৃহবধূ। এ সময় স্বামীর ঘর থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও কাপড় চোপড় নিয়ে যায় সে। এ অভিযোগ এনে স্বামী বাদী হয়ে সীতাকুণ্ড থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত ৮টার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাদামবিবিরহাটস্থ জাহানাবাদ গ্রামে।
জানা যায়, ওই গ্রামের কামাল উদ্দিনের ছেলে ইমাম হোসেন রানার সাথে দেড় বছর আগে প্রেমের সম্পর্কে বিয়ে হয় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়াস্থ মোহাম্মদ ইসহাকের মেয়ের।
কয়েকমাস আগে থেকে রানার প্রতিবেশী সাজিদের সাথে ঐ মহিলার পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে। ইমাম হোসেন রানা বলেন, সাজিদ আমার প্রতিবেশী, তার সাথে ফেসবুকে পরিচয় হয় আমার স্ত্রীর। আমি চাকরিতে চলে গেলে তারা মোবাইলে যোগাযোগ করতো। ঘটনার দিন রাতে আমার ঘরে কেউ না থাকার সুযোগে সাজিদ মোটরসাইকেল নিয়ে আমার ঘরের সামনে এসে আমার স্ত্রীকে নিয়ে পালিয়ে যায়। রাতে চাকরি থেকে আমি ঘরে গিয়ে দেখি আলমারী থেকে নগদ ৫০ হাজার টাকা, ২ ভরি স্বর্নালংকার ও কাপড় চোপড় উধাও। এ ঘটনায় রানা বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পূর্ববর্তী নিবন্ধ১৯ বছর পর আজ উত্তর জেলা যুবলীগের সম্মেলন
পরবর্তী নিবন্ধআনন্দ চিত্তে জাগো