প্রীতি ম্যাচে চট্টগ্রাম ক্রিকেট একাডেমি ২০ রানে বন্দর ক্রিকেট একাডেমিকে পরাজিত করেছে। গতকাল বন্দর স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে টসে জিতে চট্টগ্রাম ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৩০ ওভারে ২২৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে জাহিন আহমেদ দুর্দান্ত ১০২ রান করেন। এছাড়া রাফি ৭০ এবং আহনাফ ৪৮ রান যোগ করেন। জয়ের লক্ষ্যে ২২৮ রান তাড়া করতে নেমে বন্দর ক্রিকেট একাডেমি ২৯.৩ ওভারে ২০৮ রানে অলআউট হয়ে যায়। চট্টগ্রাম ক্রিকেট একাডেমির বোলারদের মধ্যে রোহান ৪টি, রাফি ২টি এবং ঈশান ২টি উইকেট লাভ করে। অসাধারণ ব্যাটিংয়ের জন্য চট্টগ্রাম ক্রিকেট একাডেমির অধিনায়ক জাহিন আহমেদ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়।












