বন্দর স্টেডিয়ামে আয়োজিত এক প্রীতি ম্যাচে চট্টগ্রাম ক্রিকেট একাডেমি ২ উইকেটে বন্দর ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। টসে জিতে বন্দর ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৩০ ওভারে ২১৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওয়াসি ৯৪, আদনান ৪২ এবং জিদান ৩৭ রান করেন। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে চট্টগ্রাম ক্রিকেট একাডেমি মাত্র ২২.৩ ওভারে ২১৮ রান করে সহজ জয় নিশ্চিত করে। দলের পক্ষে রাফি ৭৮, সাকিন ৪৮ এবং শুভ ৩৭ রান করেন। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য রাফি ৭৮ রান করার পাশাপাশি ২টি উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন।













