আনোয়ারা উপজেলার সামাজিক সংগঠন প্রিয় রায়পুরের নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত শুক্রবার রায়পুর গাউসিয়া হাশেমিয়া দাখিল মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা মাস্টার রফিকুল ইসলাম। নবগঠিত কার্যকরী কমিটিতে আগামী ২ বছরের জন্যে মো. সাইফুল ইসলামকে প্রধান সমন্বয়ক, ফোরকান উদ্দিনকে সভাপতি, মোশাররফ আলীকে সাধারণ সম্পাদক ও আবুল বশরকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্যরা হলেন শাহেদুল ইসলাম- সহ সভাপতি, হাসনাইন মোস্তাফিজ- সহ সাধারণ সম্পাদক, এরফান উদ্দিন- সাংগঠনিক সম্পাদক, কাদের হাসান- অর্থ সম্পাদক। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্যে রফিকুল ইসলাম, ফয়সাল মিয়া, জাহাঙ্গীর আলম ও মো. এনামকে সংবর্ধনা দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি)













