প্রিমিয়ার ভার্সিটির সিএসই বিভাগে বিএসসি ইন সিএসই প্রোগ্রামের ভর্তি পরীক্ষা

| মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৪৯ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ভার্সিটির হাজারী লেইনস্থ ভবনে সিএসই বিভাগে বিএসসি ইন সিএসই প্রোগ্রামের স্প্রিং সেশনের ভর্তি পরীক্ষা গতকাল সোমবার মূল্যায়ন কোড ভিত্তিক পদ্ধতিতে পরিচালিত হয়।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটি উচ্চশিক্ষার মানোন্নয়ন ও মেধাবী প্রকৌশলী তৈরি করার লক্ষ্যে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। আজকের এই ভর্তি পরীক্ষা আমাদের সেই লক্ষ্য বাস্তবায়নেরই একটি অংশ। আমরা চাই সৎ, নৈতিক ও সমাজ সচেতন প্রকৌশলী তৈরি করতে, যারা ভবিষ্যতে দেশের সেবায় নিজেদের নিয়োজিত করবে। এসময় উপস্থিত ছিলেন প্রকৌশল অনুষদের সহযোগী ডিন প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল, সিএসই বিভাগের প্রশাসনিক কোঅর্ডিনেটর কিংশুক ধর, এমএসসি কোঅর্ডিনেটর মোহাম্মদ হাসান, একাডেমিক কোঅর্ডিনেটর মোহাম্মদ রেজাউর রহমান চৌধুরী ও কোকারিকুলার কোঅর্ডিনেটর মো. হাসান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাওলানা আশরাফ আলী শাহ’র (রহ.) ওরশ ১০ ফেব্রুয়ারি
পরবর্তী নিবন্ধআইআইইউসি কেবল গ্র্যাজুয়েট নয়,দায়িত্বশীল মানুষ তৈরি করতে চায়