শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং উদ্ভাবনী চিন্তাভাবনা বিকাশের লক্ষ্যে প্রিমিয়ার ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাবের (পিইউসিসি) নতুন সদস্যদের ওরিয়েন্টেশন গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির ও প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী। উপস্থিত ছিলেন কম্পিউটার ক্লাবের উপদেষ্টা, বিভিন্ন উইংয়ের মেন্টর ও কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সম্মানিত শিক্ষক–শিক্ষিকাবৃন্দ।
প্রধান অতিথি শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ হয়ে ওঠার গুরুত্ব তুলে ধরেন এবং ক্লাবের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে দুইটি ভাগে টেক–টক সেশন অনুষ্ঠিত হয়। প্রথম সেশনে স্পিকার ছিলেন মো. শাহরিয়ার আলম, ফাউন্ডার ও চীফ এক্সিকিউটিভ অফিসার, সিপিএস একাডেমি এবং দ্বিতীয় সেশনে স্পিকার ছিলেন সত্যজিৎ বড়ুয়া। ওরিয়েন্টেশন প্রোগ্রামে কম্পিউটার ক্লাবের পূর্ববর্তী কার্যক্রম, অর্জন এবং সফল প্রকল্পসমূহ উপস্থাপন করা হয়। পাশাপাশি নতুন সদস্যদের জন্য আয়োজিত বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা এবং প্রতিযোগিতার পরিকল্পনা তুলে ধরা হয়।
শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। দুই সেশনের মধ্যবর্তী সময়ে দুই ধাপে কুইজ কম্পিটিশন ও কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। নতুন সদস্যরা তাদের বিভিন্ন জিজ্ঞাসার উত্তর পান। শেষ পর্যায়ে প্রোগ্রামিং কনটেস্ট, টেক কুইজের প্রাইজ গিভিংএর মাধ্যমে অনুষ্ঠানের শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।














