প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আইকিউএসি’র ভিজিটিং প্রোগ্রাম

| সোমবার , ৬ এপ্রিল, ২০২৬ at ৭:২৪ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে আইকিউএসি’র উদ্যোগে ‘ভিজিট অব প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং পার্টিসিপ্যান্টস টু আ ফাংশনাল’ শীর্ষক এক ভিজিটিং প্রোগ্রাম গত ৪ এপ্রিল অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির অনলাইনে স্বাগত বক্তব্য রাখেন। তিনি উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চয়তা ও স্বীকৃতির গুরুত্ব তুলে ধরেন এবং এই বিষয়ে ইউনিভার্সিটির ভূমিকা ও গৃহীত উদ্যোগের ওপর আলোকপাত করেন। এরপর রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির অংশগ্রহণকারীদের উদ্দেশে ইউনিভার্সিটির বিভিন্ন প্রোগ্রামের বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল থেকে অ্যাক্রেডিটেশন প্রাপ্তিকে গৌরবময় অর্জন বলে অভিহিত করেন। এরপর ‘আইকিউএসি অ্যাট প্রিমিয়ার ইউনিভার্সিটি : অ্যাক্টিভিটিজ, চ্যালেঞ্জেস, স্ট্র্যাটেজিস অ্যান্ড ফিউচার রোডম্যাপ’ শীর্ষক একটি সেশন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম এবং গুণগত মান উন্নয়নমূলক উদ্যোগ, চ্যালেঞ্জ, কৌশল এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বক্তব্য প্রদান করেন আইকিউএসি, প্রিমিয়ার ইউনিভার্সিটির পরিচালক প্রফেসর ড. সাহীদ মো.আসিফ ইকবাল। একইসঙ্গে আউটকামবেইসড এডুকেশন বাস্তবায়ন, শিক্ষক উন্নয়ন, গবেষণা কার্যক্রম এবং স্টেকহোল্ডারদের মতামত সংগ্রহ প্রক্রিয়া নিয়ে বিস্তারিত উপস্থাপন করেন। বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক তানজিনা আলম চৌধুরী, অতিরিক্ত পরিচালক গাজী শাহাদাৎ হোসেন, প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পরিচালক প্রফেসর মো. তাজিব উদ্দিন। এতে আইকিউএসির বিভিন্ন সিস্টেম ও ডকুমেন্টেশন প্রক্রিয়ার উপর একটি প্রদর্শনীও অনুষ্ঠিত হয়। পরবর্তীতে অংশগ্রহণকারীদের সঙ্গে একটি ইন্টারঅ্যাকটিভ আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় সেশন অনুষ্ঠিত হয়। এরপর তারা আইকিউএসি, প্রিমিয়ার ইউনিভার্সিটি অফিস এবং সংশ্লিষ্ট ডকুমেন্ট ও রেকর্ডসমূহ পরিদর্শন করেন এবং বাস্তবভিত্তিক গুণগত মান নিশ্চয়তা কার্যক্রম প্রত্যক্ষ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ
পরবর্তী নিবন্ধগোলামুর রহমান মাইজভাণ্ডারীর ওরশে গাউসিয়া হক মঞ্জিলের নানা কর্মসূচি