প্রিমিয়ার ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের সভা জিইসি মোড়স্থ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার দুপুরে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও একাডেমিক কাউন্সিলের সভাপতি অধ্যাপক এস. এম. নছরুল কদির।
সভায় বিগত একাডেমিক কাউন্সিলের সভার কার্যবিবরণী পর্যালোচনার পাশাপাশি বিভিন্ন বিভাগের একাডেমিক ও পাঠক্রম কমিটির সভার সিদ্ধান্তসমূহ অনুমোদন করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নসহ বিবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
একাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবে সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) আইন কর্মকর্তা মহিউদ্দিন মুরাদ, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম। এছাড়া সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরীসহ প্রিমিয়ার ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের সহকারী ডিন, বিভাগীয় চেয়ারম্যান এবং বিভিন্ন ডিসিপ্লিনের কো–অর্ডিনেটরগণ অংশগ্রহণ করেন। সভায় অনলাইনে যুক্ত ছিলেন চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক মোহাম্মদ আইয়ুব ইসলাম। একাডেমিক কাউন্সিলের সদস্য–সচিব হিসেবে সভা পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির।
সভায় উপস্থিত বিভাগীয় প্রধানদের মধ্যে ছিলেন তানজিনা আলম চৌধুরী, ফারজানা ইয়াসমিন চৌধুরী, টোটন চন্দ্র মল্লিক, ড. হারাধন কুমার মহাজন, ড. মো. জাহেদুল ইসলাম, সৈয়দ জসিম উদ্দিন, অনুপ কুমার বিশ্বাস ও হোসেন মুরাদসহ অন্যান্যরা। প্রেস বিজ্ঞপ্তি।











