প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা

| শনিবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:৫৭ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা গত ৫ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের জিইসি মোড়স্থ প্রিমিয়ার ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন।

সভায় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন। এছাড়া বোর্ডের সদস্য হিসেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ) মো. মাহবুব আলম তালুকদার এবং চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি অনলাইনের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন। সভায় আরও উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির। সভায় বাংলাদেশে উচ্চশিক্ষার মাননিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) কর্তৃক প্রিমিয়ার ইউনিভার্সিটির স্নাতক পর্যায়ের পাঁচটি একাডেমিক প্রোগ্রামব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ), বি.. (অনার্স) ইন ইংলিশ, ব্যাচেলর অব লজ (এলএল.বি. অনার্স), বি.এস.এস. (অনার্স) ইন ইকোনমিঙ এবং বি.এসসি. ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই)-এর অনুকূলে অ্যাক্রেডিটেশন সনদ এবং বি.এসসি. ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)-র অনুকূলে কনফিডেন্স সনদ প্রদানের সিদ্ধান্তকে প্রিমিয়ার ইউনিভার্সিটির একটি গুরুত্বপূর্ণ ও গৌরবজনক অর্জন হিসেবে উল্লেখ করা হয়। এ উপলক্ষে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং পরবর্তী করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন, ভৌত অবকাঠামো, সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভার সমাপনী বক্তব্যে চেয়ারম্যান গৃহীত সিদ্ধান্তসমূহ যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইনসাফভিত্তিক রাজনীতির বিকল্প নেই
পরবর্তী নিবন্ধনাগরিকদের চাহিদানুসারে উন্নয়ন পরিকল্পনা সাজানো হবে