প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

| শুক্রবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:২২ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির কেন্দ্রীয় বিতর্ক সংগঠন প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (পিইউডিএস)-এর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ১৮ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিতর্কচর্চা আরও বিস্তৃত ও কার্যকর করার লক্ষ্যে ‘৭ম পিইউডিএস গেইটওয়ে ২০২৬’এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির। সভাপতিত্ব করেন পিইউডিএসএর চিফ মডারেটর জুলিয়া পারভিন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি শুধু একটি সহশিক্ষা সংগঠন নয়; এটি নেতৃত্ব, যুক্তিবোধ ও গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। গত ১৬ বছরে পিইউডিএস যেঐতিহ্য ও সুনাম তৈরি করেছে, তা বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। ভবিষ্যতে সংগঠনটিকে আরও এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি শিক্ষার্থীদের নৈতিক ও যুক্তিনির্ভর নেতৃত্ব গঠনে বিতর্কচর্চার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিইউডিএসএর মডারেটর সঞ্জয় বিশ্বাস, হিল্লোল সাহা ও সাইফুদ্দীন মুন্না। এছাড়াও উপস্থিত ছিলেন পিইউডিএসএর সাবেক সাধারণ সম্পাদক তাসনিয়া সুলতানা, সাবেক সভাপতি তন্ময় তাহসিন, সদস্য ফজল আল মাহমুদ, সিফাত নুর চৌধূরী, ফারদিন আলাদিন, মোসারফা পারভিনসহ বর্তমান ও সাবেক অনেক বিতার্কিক। এছাড়া প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বন্ধু সংগঠনকম্পিউটার ক্লাব, ফ্যাশন ডিজাইনিং ক্লাব ও মুট ক্লাবের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত থেকে পিইউডিএসএর ১৬ বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।অনুষ্ঠানের একপর্যায়ে পিইউডিএসএর সাবেক সদস্যগণ তাঁদের আবেগঘন স্মৃতিচারণ করেন এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

পূর্ববর্তী নিবন্ধহালিশহর ক্যান্টনমেন্ট স্কুলে বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী
পরবর্তী নিবন্ধরমজানে গর্ভবতী নারীদের করণীয় : চিকিৎসাবিজ্ঞান ও ধর্মীয় দৃষ্টিকোণ