প্রিগোজিনের ওপর এখনও প্রতিশোধ নিতে পারেন পুতিন : সিআইএ

| শনিবার , ২২ জুলাই, ২০২৩ at ৮:৩১ পূর্বাহ্ণ

রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের ওপর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিশোধ নিতে পারেন বলে মনে করেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএএর পরিচালক উইলিয়াম বার্নস। তিনি বলেন, পুতিন সময় নিচ্ছেন। ভাবছেন, প্রিগোজিনকে কীভাবে শায়েস্তা করা যায়।

রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রিগোজিনের নেতৃত্বে একমাস আগে বিদ্রোহ করেছিল ওয়াগনার যোদ্ধারা। মস্কোর দিকে যাত্রা শুরু করেছিল তারা। পরে বেলারুশের প্রেসিডেন্টের মধ্যস্থতায় পিছু হটেন প্রিগোজিন। ওই বিদ্রোহ পুতিনের শাসন ব্যবস্থার দুর্বলতাকেই সামনে নিয়ে এসেছে। তাই প্রিগোজিনের ওপর পুতিন এখনও প্রতিশোধ নিতে চাইতে পারেনঅ্যাস্পেন সিকিউরিটি ফোরামকে বৃহস্পতিবার একথা বলেন সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস। খবর বিডিনিউজের। বিদ্রোহের চেষ্টা ব্যর্থ হওয়ার পর প্রিগোজিন অবস্থান পরিবর্তন করেছেন। সম্প্রতি তিনি বেলারুশের রাজধানী মিনস্কে ছিলেন আবার রাশিয়াতেও থেকেছেন। ওয়াগনার প্রধানকে দৃশ্যত বেলারুশে দেখা যাওয়া সাম্প্রতিক একটি ভিডিও নিয়ে প্রশ্ন করা হলে একথা সিআইএ প্রধান। তিনি বলেন, ওয়াগনার গ্রুপের প্রধানকে কীভাবে শায়েস্তা করবেন সেকথা ভেবেই পুতিন সম্ভবত সময় নিচ্ছেন।

পূর্ববর্তী নিবন্ধইউক্রেন ‘কার্যকরভাবে’ গুচ্ছ বোমা ব্যবহার করছে : যুক্তরাষ্ট্র
পরবর্তী নিবন্ধমহারাষ্ট্রে ভয়াবহ ভূমিধসে নিহত ১৬, শতাধিক আটকা