প্রার্থীরা কে কোন কেন্দ্রে ভোট দেবেন

অনেকে এবার নিজেকে ভোট দিতে পারবেন না

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের আসনের একাধিক প্রার্থী এবার নিজেকে ভোট দিতে পারবেন না। এর মধ্যে আছেন কয়েকজন হেভিওয়েট প্রার্থীও। তারা অন্য সংসদীয় আসনের ভোটার, তাই নিজেকে ভোট দিতে পারবেন না। অবশ্য বেশিরভাগ প্রার্থী নিজ নিজ সংসদীয় আসনের কেন্দ্রে ভোট প্রদান করবেন। অর্থাৎ তারা নিজেকে ভোট দিতে পারবেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম১১ আসনের প্রার্থী। তিনি ভোটার হয়েছেন কাট্টলীতে। ফলে নিজেকে ভোট দিতে পারবেন না এ হেভিওয়েট প্রার্থী। অবশ্য আজ সকাল ১১টায় উত্তর কাট্টলী মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিবেন তিনি। নিজেকে ভোট দিতে পারবেন না চট্টগ্রাম৯ আসনের বিএনপি প্রার্থী আবু সুফিয়ানও। তিনি চট্টগ্রাম৮ আসনের ভোটার। চান্দগাঁও আবাসিকের সিডিএ উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দিবেন তিনি।

এদিকে অন্যান্য প্রার্থীদের মধ্যে চট্টগ্রাম(সীতাকুণ্ড এবং চসিক ৯১০ ওয়ার্ড) নির্বাচনী এলাকায় বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী সীতাকুণ্ড উপজেলাধীন ভাটিয়ারী ইউনিয়নের বানুবাজার এলাকায় অবস্থিত মাদ্রাসা এ মুহাম্মদিয়া আহম্মদিয়া সুন্নিয়া কেন্দ্রে সকাল সাড়ে ৮টায় ভোট প্রদান করবেন। একই আসনের জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আনোয়ার সিদ্দীক চৌধুরী ভোট দেবেন উত্তর সলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

চট্টগ্রাম(হাটহাজারী) আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সকাল ৮টায় হাটহাজারী পৌরসভার ৮নং ওয়ার্ডের মীরের খিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করবেন।

সকাল সাড়ে ৭টায় রাউজানের গহিরা কলেজে ভোটকেন্দ্রে ভোট প্রদান করবেন চট্টগ্রাম(রাউজান) বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। চট্টগ্রাম(রাঙ্গুনিয়া) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হুমাম কাদের চৌধুরী সকাল ৯টায় ভোট দেবেন রাঙ্গুনিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জাকির হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

চট্টগ্রাম৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ পুরাতন চান্দগাঁও থানার শরাফাত উল্লাহ পেট্রল পাম্প সংলগ্ন কালামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টায় ভোট দেবেন।

চট্টগ্রাম১৬ আসনের (বাঁশখালী) বিএনপির প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা পশ্চিম গুনাগুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করবেন। এছাড়া একই আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ জহিরুল ইসলাম শেখেরখীল ইসলামিয়া দাখিল মাদ্রাসা এবং স্বতন্ত্র প্রার্থী গন্ডামারার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ লেয়াকত আলী পশ্চিম গন্ডামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে ভোট প্রদান করবেন।

চট্টগ্রাম১১ (বন্দরপতেঙ্গা) আসনের জাতীয় পার্টির প্রার্থী আবু তাহের ভোট প্রদান করবেন তার নির্বাচনী এলাকার বন্দর আমীর হোসেন দোভাষ সড়কের (রশিদ বিল্ডিং এর পূর্ব পাশে) আবদুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শফিউল ভোট প্রদান করবেন হালিশহর মুন্সীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (নতুন ভবন) কেন্দ্রে।

চট্টগ্রাম৯ আসনের জামায়াত মনোনীত ও ১১ দলের সমর্থিত প্রার্থী ডা. একেএম ফজলুল হক সকাল সাড়ে ৭টায় ভোট প্রদান করবেন ডা. খাস্তগীর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

চট্টগ্রাম১৫ আসনের জামায়াত মনোনীত ও ১১ দলের সমর্থিত প্রার্থী শাহজাহান চৌধুরী সকাল সাড়ে ৮টায় ভোট প্রদান করবেন নিজ সংসদীয় আসনের ছমদর পাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। একই আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী নাজমুল মোস্তফা আমীন ভোট দেবেন লোহাগাড়ার সুখছড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

চট্টগ্রাম ২ আসনের জামায়াত মনোনীত ও ১১ দলের সমর্থিত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন সকাল সাড়ে ৭টায় ভোট প্রদান করবেন ফটিকছড়ির দক্ষিণ পাইন্দং মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। একই আসনের বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর সকাল সাড়ে ৭টায় পূর্ব ফরহাদাবাদের ইঞ্জিনিয়ার নুর আহমেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

চট্টগ্রাম১০ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সাঈদ আল নোমান নগরের কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টায় ভোট প্রদান করবেন।

পূর্ববর্তী নিবন্ধভোটের আগের দিন রাউজানের কদলপুরে প্রবাসীর ঘরে গুলি, আতংক
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে চার স্তরের নিরাপত্তা