প্রাবন্ধিক আমিনুর রশিদ কাদেরীর পাখি বিষয়ক গ্রন্থের পাঠ উন্মোচন

| রবিবার , ৫ এপ্রিল, ২০২৬ at ৮:০৬ পূর্বাহ্ণ

বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক আমিনুর রশিদ কাদেরীর পাখি বিষয়ক গ্রন্থ ‘পাখিদের পাঠশালা’র পাঠ উন্মোচন অনুষ্ঠান গতকাল চট্টগ্রাম স্বাধীনতার বই মেলায় আবির প্রকাশন স্টলে অনুষ্ঠিত হয়েছে। পাঠ উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর জি.এইচ হাবিব, কবি রিজোয়ান মাহমুদ, কবি ইউসুফ মুহম্মদ, অনুবাদক প্রফেসর মুজিব রাহমন, কবি রুহু রুহেল, গল্পকার ইফতেখার মারুফ, লেখক ও সংগঠক এস.এম. মোখলেসুর রহমান, অনুবাদক ও ব্যাংকার শফিউল আজম, অ্যাডভোকেট আবদুর রব, আলোকচিত্রী আসিফ ইকবাল, কবি ও সঞ্চালক সোমা মুৎসুদ্দী ও আন্দরকিল্লা সম্পাদক মুহম্মদ নুরুল আবসার। খবর প্রেস বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধআউলিয়ায়ে কেরামের অক্লান্ত সাধনায় ইসলামের বিস্তার ঘটেছে
পরবর্তী নিবন্ধসিটি ব্যাংক এবং ইউএনডিপির মধ্যে জলবায়ু অর্থায়ন অগ্রগতিতে সমঝোতা স্মারক স্বাক্ষর