প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা পিছিয়ে ৮ ডিসেম্বর

| বুধবার , ২২ নভেম্বর, ২০২৩ at ৭:১৬ পূর্বাহ্ণ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের প্রথম পর্বের নিয়োগ পরীক্ষা পিছিয়ে ৮ ডিসেম্বর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। খবর বাংলানিউজের।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানান, আগামী ৮ ডিসেম্বর শুক্রবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের প্রথম পর্বের (রংপুর, বরিশাল ও সিলেট বিভাগ) নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সভায় জানানো হয়, ৮ ডিসেম্বর প্রথম পর্বের রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের ১৮টি জেলার ৫৩৫টি কেন্দ্রে সকাল ১০ টা থেকে ১ ঘণ্টার এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পর্বের পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন। প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। এর আগে প্রথমে ২৪ নভেম্বর এবং পরে ১ ডিসেম্বর নেওয়ার কথা ছিল এ নিয়োগ পরীক্ষা।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে রাতের আঁধারে ৭ বাস ভাঙচুর, আহত ১
পরবর্তী নিবন্ধফেসবুকে প্রেম,বিয়ের প্রলোভনে ধর্ষণ