প্রাণীর জন্য টিকা কার্ড চালুর প্রস্তাব

| বুধবার , ৮ এপ্রিল, ২০২৬ at ১১:০৪ পূর্বাহ্ণ

প্রাণীর স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করা, জীবিকা সুরক্ষা নিশ্চিত করা এবং পশুপাখি থেকে মানুষের মধ্যে সংক্রামক রোগ ছড়ানোর ঝুঁকি কমাতে দেশে প্রথমবারের মতো প্রাণীর জন্য টিকা কার্ড চালুর প্রস্তাব দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষ্যে আইসিডিডিআর’বি এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ প্রস্তাব তুলে ধরা হয়। ‘গাইডেন্স ফর ইফেক্টিভ ভ্যাকসিনেশন ম্যানেজমেন্ট ফর লাইভস্টক, পোলট্রি অ্যান্ড পেটস ইন বাংলাদেশ’ শীর্ষক নির্দেশিকার চূড়ান্ত পর্যালোচনা ধাপ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর বাসসের।

প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান বলেন, দেশে প্রাণীর জন্য জাতীয় টিকা উৎপাদন সক্ষমতা বর্তমানে প্রায় ১০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ। ফলে একটি কার্যকর ও সমন্বিত টিকাদান ব্যবস্থা গড়ে তোলা না গেলে প্রাণিসম্পদ খাত তার পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে পারবে না।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠান ১৬ এপ্রিলে পুননির্ধারিত
পরবর্তী নিবন্ধএক রাতেই ইরানকে ঘায়েল করা ট্রাম্পের পক্ষে সম্ভব?