প্রাইভেট কারে করে গরু চুরি করে পালানোর সময় দুই চোরকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে হাটহাজারীর ফতেপুর ইউনিয়নের ফতেপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে জনতার সহায়তায় ওই দুজনকে পুলিশ আটক করেছে।
আটকরা হলেন উপজেলার পশ্চিম শাকপুরা এলাকার মৃত দেলা মিয়ার পুত্র মো. রহিম উদ্দিন প্রকাশ রহিম (৩০) ও নোয়াখালীর চাটখীল থানার মৃত মোরশেদ আলমের পুত্র নাসিম মো. হৃদয় (২৬)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকালে ফতেপুর এলাকার মৃত আবদুল মালেকের ছেলে মো. সরোয়ার তার একটি গরু ফতেপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে ঘাস খেতে দিয়ে যায়। এ সময় দুই চোর গাড়িতে গরু তুলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়। এ ব্যপারে গরুর মালিক বাদী হয়ে থানার মামলা দায়ের করেন। আটক আসামিদের গতকাল শুক্রবার আদালত প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি রুহুল আমীন সবুজ।












